আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১:২০
সর্বশেষঃ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে শাহরাস্তিতে শ্রমিক দলের প্রস্তুতিসভা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় শাহরাস্তি পৌর বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম এবং পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম ও যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা মানিক।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির প্রতিটি কর্মসূচি সফল করতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বক্তারা একই সঙ্গে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের আয়োজনে আগামী ৪ সেপ্টেম্বরের গণসংযোগ ও র‍্যালিকে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক শ্রমিক দল, যুবদল ও বিএনপির নেতাকর্মী সভায় যোগ দেন। উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন টামটা উত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার মেম্বার, চিতোষী পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেনসহ আরও অনেকে।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories