আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১:২৭
সর্বশেষঃ

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে দস্যুতা মামলার সন্দিগ্ধ আসামী গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার

মোঃ সাইফুদ্দীন:

চাঁদপুর জেলার শাহরাস্তি থানা পুলিশের অভিযানে দস্যুতা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ শাকিল আহমেদ ফারুক (২৭) গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

গত ২৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায়, এসআই (নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ লক্ষ্মীপুর জেলার রামগতি থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৫, তারিখ-২৫/১০/২০২৫; জি.আর. নং-১৬৪/২০২৫; ধারা-৩৯৪/৩৪ দণ্ডবিধি ১৮৬০ এর তদন্তে সন্দিগ্ধ আসামী
মোঃ শাকিল আহমেদ ফারুক (২৭), পিতা—মৃত শহিদ মিয়া, মাতা—মৃত রেনুয়ারা বেগম, সাং—মাদলা উত্তর পাড়া (দৌলী মোড়া বাড়ী), ইউনিয়ন—১০ বায়েক, থানা—কসবা, জেলা—ব্রাহ্মণবাড়িয়া-কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে মামলার এজাহারনামীয় আসামী মোঃ মানিক হোসেন (২৬) কে জিজ্ঞাসাবাদে এনে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, ছিনতাই হওয়া অটোরিকশাটি এজাহারনামীয় পলাতক ২ নং আসামী আবুল খায়ের প্রকাশ কানা খায়ের (৪৩) এর কাছে রয়েছে।

তাঁর দেওয়া তথ্যানুযায়ী, পুলিশ কচুয়া থানাধীন চাঁদপুর এলাকার ওই পলাতক আসামীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে।

পরবর্তীতে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামী মোঃ শাকিল আহমেদ ফারুক (২৭)-কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories