আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১:৪০
সর্বশেষঃ

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ চাঁদপুর জেলার সকল উপজেলায় একযোগে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে

কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’ আগামী ৭ নভেম্বর, শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

চাঁদপুর জেলার সকল উপজেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলার নির্ধারিত ছয়টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে— হাজীগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ, নিজমেহার মডেল পাইলট স্কুল, কালিবাড়ি,শাহরাস্তি। ফরিদগঞ্জ এ.আর. পাইলট স্কুল, কচুয়া সরকারি পাইলট স্কুল, মতলব দক্ষিণ সরকারি পাইলট স্কুল এবং মতলব উত্তর চেঙ্গারচর পাইলট স্কুল।

চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্র জানায়, ৭ নভেম্বরের পূর্বে পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ব স্ব স্কুল ও মাদ্রাসায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।

— কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, চাঁদপুর জেলা.

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories