আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১০ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ৩:১৭
সর্বশেষঃ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ মোস্তাফা গ্রেপ্তার

চাঁদপুর সদের যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ মো. মোস্তফা (৪৫) গ্রেপ্তার হয়েছে।

১৯ মার্চ রাতে তাকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. মোস্তফা (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তার ব্যাক্তিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। চলমান অভিযানে ইতোমধ্যে জেলার বহু অপরাধী গ্রেপ্তার ও আইনের আওতায় এসেছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories