আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ৮ই আশ্বিন, ১৪৩৩ ● ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১২ই রবিউস-সানি, ১৪৪৮ ● দুপুর ১:২২
সর্বশেষঃ

শাহরাস্তি চিশতিয়া মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন – মাওলানা একরামুল হক

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা একটি এডহক কমিটির অনুমোদন দিয়েছে। ২০ এপ্রিল ২০২৫ তারিখে বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন করা হয়।

নতুন গঠিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব একরামুল হক পাটোয়ারী। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মোঃ সোয়াইব, অভিভাবক সদস্য হিসেবে আছেন মোঃ আব্দুল কাইয়ুম এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন মোঃ বেলাল হোসেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এই এডহক কমিটির মেয়াদ হবে ৬ (ছয়) মাস। মেয়াদকালীন সময়ে মাদ্রাসার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব এই কমিটির ওপর ন্যস্ত থাকবে। তাছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি গঠনেরও নির্দেশ প্রদান করা হয়েছে।

বোর্ডের এ সিদ্ধান্তকে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকগণ স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন এডহক কমিটির নেতৃত্বে মাদ্রাসার সার্বিক পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories