আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ৪ঠা আশ্বিন, ১৪৩৩ ● ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:৩৩
সর্বশেষঃ

চাঁদপুর আলআমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টিবোর্ডের পরিচালক মনোনীত হলেন প্রভাষক মোঃ ইকবাল হোসেন

চাঁদপুর জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আলআমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টিবোর্ডের “পরিচালক” হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ শিক্ষাবিদ ও প্রভাষক মোঃ ইকবাল হোসেন। বর্তমানে তিনি কুমিল্লার বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ডচো কলেজ’-এ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

‎মোঃ ইকবাল হোসেন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ১৭ নং রায়শ্রী উত্তর ইউনিয়নের দহশ্রী গ্রামের (মিয়াজি বাড়ি) এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ নুরুল ইসলাম ১৭ নং রায়শ্রী উত্তর ইউনিয়নের আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মাতা রোকেয়া বেগম।

‎তিনি ২০১৩ সালে উনকিলা উচ্চ বিদ্যালয় থেকে সফলতার সাথে মাধ্যমিক (এসএসসি) এবং ২০১৫ সালে কুমিল্লার আফজাল খান কারিগরি কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা (Management) বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

‎শিক্ষা জীবন শেষে ২০১৯ সালে তিনি কুমিল্লার স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ’-এ শিক্ষক হিসেবে যোগদান করে তাঁর কর্মজীবন শুরু করেন।

‎শিক্ষাক্ষেত্রে তাঁর এই ধারাবাহিক সাফল্য ও নতুন দায়িত্ব প্রাপ্তিতে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন এই দায়িত্বে তিনি আলআমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories