আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১০ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ৩:১৭
সর্বশেষঃ

চাঁদপুরের শাহরাস্তিতে কাঠের তৈরি অসাধারণ নির্মাণশৈলীর দৃষ্টিনন্দন মসজিদ রাগৈ মসজিদ

ইসলামিক ব্যক্তিত্ব জগৎখ্যাত রাস্তিশাহ রাঃ এর নামের পবিত্র ভূমি শাহরাস্তি উপজেলার দক্ষিন-পশ্চিম প্রান্তের আলোচিত গ্রাম রাগৈ এর দক্ষিন এলাকা মিজি-পন্ডিত বাড়ির রাগৈ ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি হচ্ছে দেশের অন্যতম সুন্দর একটি মসজিদ রাগৈ মসজিদ। বাড়ির পাশ দিয়ে বয়ে চলা সড়কের নিকটেই ছোট্ট জায়গাজুড়ে এর অবস্থান।

আলোচিত এই মসজিদের মূল আলোচনার কেন্দ্রবিন্দু হলো মসজিদটি সম্পূর্ণ কাঠের তৈরি।মসজিদটি সৌন্দর্য ও নান্দনিকতায় ভরপুর। চমৎকার স্থাপত্যশৈলী,কাঠের অসাধারণ কারুকাজের কারণে উপজেলায় গর্বের স্থাপনায় পরিণত হয়েছে। দুবাই স্থাপত্য শৈলী অনুসরণে নির্মিত অনিন্দ্য সুন্দর এই মসজিদের ছাদটি লম্বা গম্বুজ এর আদলে তৈরি করা হয়েছে। উন্নতমানের কাঠের কারুকাজে মসজিদের বিভিন্ন স্থানকে আকর্ষণীয় করতে নান্দনিক নকশা আঁকা হয়েছে। ভেতরের অংশ দেখলে জুড়ে যায় দুই চোখ।মসজিদের সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি, কাজ চলমান রয়েছে।

মসজিদের ভেতরে অত্যাধুনিক ঝাড়বাতি লাগানো হবে। মসজিদের ভেতর এবং বাইরের দর্শনীয় স্থানগুলোতে শোভা পাচ্ছে নানা রকমের বাতি।বাড়ির ৭০ বছরের পুরোনো ছোট্ট এই পান্জেগানা মসজিদটিই নতুন রূপে তৈরি হচ্ছে উন্নতমানের কাঠের দ্বারা।

আধুনিক ডিজাইনের বৈচিত্র্য, রাতের আলোকসজ্জা, চোখ জুড়ানো খিলানে নিপুণ হাতের কারুকাজ সব মিলে এক অসাধারণ সৌন্দর্য দেখে যে কারও প্রাণ জুড়ায়। মসজিদটি দেখতে দূর-দুরন্ত থেকে বহু মানুষ আসেন।সন্ধ্যার পর মসজিদের লাইটগুলো জ্বালানো হলে অপূর্ব সৌন্দর্য ফুটে ওঠে। এই মসজিদকে ঘিরে মুগ্ধতার শেষ নেই স্থানীয়দের।অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন কর্তৃপক্ষ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories