আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● দুপুর ১২:০৮
সর্বশেষঃ

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, রাজনৈতিক নিবন্ধন স্থগিত ঘোষণা নির্বাচন কমিশনের

বাংলাদেশ নির্বাচন কমিশন আজ এক প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। একইসঙ্গে দলটির রাজনৈতিক নিবন্ধন স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এস.আর.ও নং ১৩৭-আইন/২০২৫ অনুযায়ী সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ধারা ১৮(১)-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি ও এর অঙ্গসংগঠনসমূহের কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

এই আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশনের নিবন্ধন নং-০০৬ (তারিখ: ০৩ নভেম্বর ২০০৮) অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত করা হয়েছে।

প্রজ্ঞাপনটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে গেজেট আকারে প্রকাশের জন্য পাঠানো হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories