আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ১৯শে জিলহজ্জ, ১৪৪৭ ● ভোর ৫:৩৩
সর্বশেষঃ

এসএসসি ফলাফলে হাজীগঞ্জ উপজেলায় শাহরাস্তির মেয়ের বাজিমাত

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী শেখ নুরজাহান আক্তার এসএসসি পরীক্ষা ২০২৫-এ গোল্ডেন এ প্লাস সহ ১২৩৭ নম্বর পেয়ে হাজীগঞ্জ উপজেলায় শীর্ষস্থান অর্জন করে।

হাজীগঞ্জে এই ফলাফল করায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু নুরজাহান আক্তার। সে শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী গ্রামের কৃতি শিক্ষার্থী। তার পিতার নাম মাওলানা মিজানুর রহমান শেখ।

শেখ নুরজাহান আক্তার এর পিতা মাওলানা মিজানুর রহমান শেখ বর্তমানে হাজীগঞ্জ ডিগ্রী কলেজের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এর পূর্বে তিনি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুলেই সহকারী লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন।এছাড়াও তিনি রায়শ্রী দক্ষিণপাড়া আন নুর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত আছেন।

ফলাফলের অনুভূতি জানতে চাইলে শেখ নুরজাহান বলেন,আমি প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করি তিনি আমাকে গোল্ডেন এ প্লাস সহ উপজেলায় শ্রেষ্ঠ ফলাফল অর্জন করার তৌফিক দিয়েছেন। এছাড়াও আমার পিতামাতার দোয়া অনুপ্রেরণা পাশাপাশি শিক্ষকদের আন্তরিক পাঠদান ও পড়ালেখায় উৎসাহ প্রদান করার কারনেই আমার এই সফলতা লাভ করা সম্ভব হয়েছে। আমার ইচ্ছা ভবিষ্যতে চিকিৎসক হওয়ার। আমি সকলের নিকট দোয়া প্রার্থী আগামী দিনে দেশসেরা ফলাফল করে যেন দেশের সেবা করতে পারি।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে নুরজাহান এর পিতা বলেন,আমার মেয়ে শেখ নুরজাহান আক্তারের এই ফলাফলে আমি খুবই আনন্দিত ও আল্লাহর প্রতি শুকরিয়া যে, সে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ সহ ১২৩৭ নম্বর পেয়ে হাজীগঞ্জ উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে। ইতোপূর্বে সে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এ বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জন করে “বছরের সেরা মেধাবী” হিসেবে স্বীকৃতি এবং রাষ্ট্রীয়ভাবে ২ লক্ষ টাকার চেক,ক্রেস্ট,মেডেল ও সনদ লাভ করে।তাছাড়া ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত নবম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ১ম রানার্স-আপ(দ্বিতীয় স্থান) অর্জন করে।আমি আমার সন্তানের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন,আমরা আজ গর্বিত আমাদেরই ছাত্রী শেখ নুরজাহান আক্তার গোল্ডেন এ প্লাস এর পাশাপাশি সর্বোচ্চ নাম্বার পেয়ে উপজেলায় সেরা শিক্ষার্থী হয়ে প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছে।আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories