কচুয়ায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট: অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব ও পরানপুরের কোয়ার্টার ফাইনাল রোমাঞ্চ
আক্তার হোসেন শিহাব :
আগামী ২৬ মে সোমবার কচুয়া কহলথুড়ি মাঠে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব, উঘারিয়া দলের মুখোমুখি হচ্ছে পরানপুর স্পোর্টিং ক্লাব।
অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের সত্ত্বাধিকারি জাহিদুল ইসলাম দীপু সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানিয়ে বলেন, “দু’টি শক্তিশালী দলের এই ম্যাচ দর্শকদের জন্য একটি উত্তেজনাপূর্ণ উপহার। সবাই এসে ম্যাচটি উপভোগ করবেন এবং আমাদের দলকে উৎসাহিত করবেন।”
উক্ত কোয়ার্টার ফাইনাল খেলা কহলথুড়ি মাঠে দুপুরের পর অনুষ্ঠিত হবে। স্থানীয় ফুটবলপ্রেমীদের ব্যাপক আগ্রহের মধ্যে দিয়ে ম্যাচটি মাঠে গড়াবে বলে আশা করা যাচ্ছে।
অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব ও পরানপুর স্পোর্টিং ক্লাবের এই লড়াই মাঠ মাতাতে প্রস্তুত।