কুমিল্লা-১০ (বর্তমান কুমিল্লা-৯) আসনের সাবেক এমপি ও আধুনিক চিতোষীর রুপকার কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিমের ইন্তেকাল
আক্তার হোসেন শিহাব:
সাবেক সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদে দায়িত্ব পালন শেষে ২০০১ সালে কুমিল্লা-১০ (বর্তমানে কুমিল্লা-৯, লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
শিক্ষা ও জনসেবায় উজ্জ্বল অবদান
কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম ছিলেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষীর একজন উন্নয়ন কর্মকাণ্ডের পথিকৃৎ।
তিনি প্রতিষ্ঠা করেন চিতোষী ডিগ্রি কলেজ, যা এলাকায় একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা করেন মনিরা আজীম একাডেমি, একটি মানসম্পন্ন মাধ্যমিক বিদ্যালয়। ছিলেন শাহ শরীফ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, যা বর্তমানে গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এলাকার উন্নয়নে গড়ে তুলেছেন অসংখ্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ ও সামাজিক সংগঠন। তিনি ছিলেন চিতোষীর আধুনিক রূপকার হিসেবে পরিচিত।
দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন তাঁর গড়া প্রতিষ্ঠানে প্রবেশের সুযোগ পায়নি তিনি। তবে ৫ তারিখের পর পুনরায় চিতোষী ডিগ্রি কলেজের সভাপতির দায়িত্বে ফিরে আসেন।
জানাজার সময়সূচি
মরহুমের জানাজার সময়সূচি নিম্নরূপ—
- প্রথম জানাজা: সকাল ১০:৩০টা, মহাখালী, ঢাকা
- দ্বিতীয় জানাজা: ১২:০০টা, নয়াপল্টন।
- তৃতীয় জানাজা: বাদ আছর লাকসাম পাইলট স্কুল
- সন্ধ্যা : বাদ মাগরিব, মনোহরগঞ্জ কলেজ মাঠ
- শেষ জানাজা বাদ এশা উনার নিজ বাড়িতে।
জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শোকপ্রকাশ
তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন।