আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ সোমবার ● ৬ই আশ্বিন, ১৪৩৩ ● ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৯ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১:০৮
সর্বশেষঃ

শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য আবুল বাসারের ইন্তেকাল

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ আবুল বাসার (বাসার ভাই) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ৬ এপ্রিল সকাল ১১টা ৩০ মিনিটে কুমিল্লা টাওয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আবুল বাসার দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মহান আল্লাহর নিকট প্রার্থনা, তিনি যেন মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories