আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:৩৭
সর্বশেষঃ

চাঁদপুরে জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন।

ডেস্ক রিপোর্ট :

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড খান সড়ক এলাকায় জুয়া খেলার বিরোধে পার্টনারকে হত্যা করার অপরাধে মোঃ খোরশেদ আলম (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন।

মৃত্যুর শিকার রেহান উদ্দিন মিজি (৫৫) শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়ার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড খান সড়কের তামান্না শারমীন ভিলার তৃতীয় তলায় ভাড়া থাকতেন এবং পেশায় ছিলেন ড্রেজার ব্যবসায়ী।

কারাদণ্ড প্রাপ্ত খোরশেদ আলম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের শেফালী পাড়া জোর ভূঁইয়া বাড়ির মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, রেহান উদ্দিন মিজির সঙ্গে খোরশেদ আলমের পরিচয় হয় জুয়া খেলার মাধ্যমে। তারা কয়েকজন মিলে জুয়া খেলতেন এবং খোরশেদ আলম বেশ কয়েকবার জুয়া হেরে ক্ষুব্ধ হয়ে উঠেন। ২০২১ সালের ২৩ জুন দুপুর আনুমানিক ২টার দিকে খোরশেদ পরিকল্পিতভাবে রেহান উদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করেন।

ঘটনার দিন পারিবারিক কাজে রেহানের স্ত্রী পারভীন বেগম সখিপুর নিজ এলাকায় ছিলেন। পরে পাশের বাসায় থাকা ভাড়াটিয়া মরিয়ম বেগম বিছানায় রেহান উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

২৫ জুন ওই বছরের চাঁদপুর সদর মডেল থানায় পারভীন বেগম অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে খোরশেদ আলমকে গ্রেপ্তার করেন এবং ১ জুলাই আদালতে সোপর্দ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন পুলিশ পরিদর্শক এনামুল হক চৌধুরী তদন্ত শেষে ২০২১ সালের ১০ অক্টোবর চার্জশীট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর বেগম জানান, আদালত চলমান মামলায় ১৫ জনের স্বাক্ষ্য গ্রহণ করে। স্বাক্ষ্য প্রমাণ, নথিপত্র পর্যালোচনা ও আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে বিচারক এই রায় দেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories