আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৩:৪৩
সর্বশেষঃ

চাঁদপুর মিনি ক্রিকেট প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে ‘শাহরাস্তি সুপার স্টার’ উপজেলা ভূমি কর্মকর্তা ও ওসির উপস্থিতিতে জার্সি উন্মোচন

চাঁদপুর মিনি ক্রিকেট প্রিমিয়ার লিগ (CMCPL)–২০২৫-এ শাহরাস্তির প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গঠিত দল ‘শাহরাস্তি সুপার স্টার’। এ উপলক্ষে ১৩ মে, মঙ্গলবার উপজেলা ভূমি কর্মকর্তা ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি)–এর উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দলটির জার্সি উন্মোচন করা হয়।

জার্সি উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলা ভূমি অফিস ও থানার অফিস কক্ষে। সেখানে দলটির খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়ামোদী তরুণদের মাঝে ছিল আনন্দঘন পরিবেশ।

‘শাহরাস্তি সুপার স্টার’ দলে রয়েছে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত একঝাঁক উদীয়মান ক্রিকেটার, যারা প্রতিযোগিতার মাঠে নিজেদের সেরা খেলাটি উপহার দিতে প্রস্তুত। দলের খেলোয়াড়রা আশাবাদ ব্যক্ত করেছেন—তারা খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরতে এবং শাহরাস্তির নামকে ক্রীড়াঙ্গনে গর্বিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

আগামী ১৫ মে, বুধবার দুপুর ২টায় ফরিদগঞ্জ পাইলট মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ‘শাহরাস্তি সুপার স্টার’ মুখোমুখি হবে ‘হাজীগঞ্জ এক্সপ্রেস’ দলের। ম্যাচটিকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে রয়েছে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা।

দলটির পক্ষ থেকে শাহরাস্তিবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে, যেন তারা সফলতার সঙ্গে খেলায় অংশগ্রহণ করে উপজেলার সুনাম আরও উজ্জ্বল করতে পারে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories