আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● রাত ৯:১৩
সর্বশেষঃ

শাহারাস্তি পৌরসভা ছাত্রদলের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ট্রাইব্রেকারে জয়ী হলো “এ দল”

নিজস্ব প্রতিনিধি :

শনিবার ২৩ই আগষ্ট, শাহারাস্তি পৌরসভা ছাত্রদলের অঙ্গসংগঠন ৮ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় “এ দল” ও “বি দল”। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় খেলা গোলশূন্য ড্র ঘোষণা করা হয়। পরে ট্রাইব্রেকারে “এ দল” বিজয়ী হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো শাহারাস্তি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মজহারুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহারাস্তি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হায়দার আখোন, রাজশ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা এস.টি. সুলতান, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলার সঞ্চালনায় ছিলেন আইকন শাহাদাত।

খেলা শেষে আয়োজকরা জানান—“আমরা সবসময়ই তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে চাই। ফুটবলের মতো জনপ্রিয় খেলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ সময় তারা খেলার সাথে সম্পৃক্ত সকল খেলোয়াড়, অতিথি ও উপস্থিত দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories