আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● সন্ধ্যা ৭:২৫
সর্বশেষঃ

চিতোষী পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন কমিটি ঘোষণা

চিতোষী পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে কসবা গ্রামের রায়হান কবির, সহ-সভাপতি হিসেবে চাঁন্দাল গ্রামের মোঃ হাবিবুর রহমান এবং সেক্রেটারি হিসেবে বেততোলা গ্রামের মোহাম্মদ রিয়াদ হোসাইনকে মনোনীত করা হয়েছে।

নতুন নেতৃত্ব ঘোষণার পর আয়োজিত সংক্ষিপ্ত এক বৈঠকে বক্তারা বলেন— সমাজ পরিবর্তন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবমনোনীত নেতৃবৃন্দ যেন আমানতদারিত্ব, ত্যাগ ও নৈতিকতার সাথে দায়িত্ব পালন করে সমাজে আদর্শ নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেন— সেই আহ্বান জানানো হয়।

এসময় নবমনোনীত সভাপতি রায়হান কবির বলেন, “আমরা ইনশাআল্লাহ যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

সভায় অন্যান্য নেতৃবৃন্দ নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও দোয়া জানিয়ে বলেন, এই কমিটি চিতোষী পূর্ব ইউনিয়নে সংগঠনের দাওয়াতি, সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল করবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories