আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ৯:৪৮
সর্বশেষঃ

টামটা উত্তর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুদ্দীন

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) বিকেলে ইউনিয়নের নির্ধারিত স্থানে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল এবং জামায়াতের কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। মাহফিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক শাহ আলম। তিনি তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে সকলকে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে। একই সাথে তিনি সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাইনুদ্দিন, টামটা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হেদায়েত উল্লাহ, ইউনিয়ন সেক্রেটারি জাকির হোসেন বিএসসি, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমান উল্লাহসহ ইউনিয়ন জামায়াত ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories