আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ৪ঠা আশ্বিন, ১৪৩৩ ● ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ৯:২৩
সর্বশেষঃ

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর মালিক ইয়াকুব আলীর মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব আলী (৪২) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজিরকাপ গ্রামের হাফেজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ভোলদিঘী গ্রামের পাটওয়ারী বাড়ির সেরাজুল হকের ছেলে। তিনি ভোলদিঘী উত্তর বাজারে ‘দুই বোন ডেকোরেটর’ নামে একটি ডেকোরেটর ব্যবসা পরিচালনা করতেন এবং দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কাজিরকাপ গ্রামের হাফেজ বাড়ির শামসুল হকের মেয়ের বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশন ও সাজসজ্জার কাজ করছিলেন ইয়াকুব আলী। বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় হঠাৎ বিদ্যুৎ চলে এলে তার হাতে থাকা বিদ্যুতের তারের মাধ্যমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, সংসার ও জীবনের নানা ব্যস্ততার মধ্যেও ইয়াকুব মানুষের সঙ্গে আন্তরিক আচরণ করতেন। তাঁর এমন আকস্মিক মৃত্যু মেনে নেওয়া স্বজন ও এলাকাবাসীর জন্য কঠিন হয়ে পড়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories