আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● বিকাল ৩:৪৯
সর্বশেষঃ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ডিংগা ভাংগায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছি করেন মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন ডিংগা ভাংগা বিভিন্ন মসজিদের ইমাম সহ সকল মুসুল্লি ও গ্রামবাসী। শুক্রবার জুম্মার নামাজের পর গ্রাম বাশি মিলে মিছিলটি বের করেন ডিংগা ভাংগা কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে বাংলা বাজার হয়ে মুন্সি-কান্দি দিয়ে কেন্দ্রীয় ঈদগা ময়দানে শেষ হয়।

মিছিল শেষে এসময় বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, আবু বক্কর সিদ্দিকী, মিজানুর রহমান, ইব্রাহিম খলিল, জসীম উদ্দীন, আরিফুল রহমান, জহিরুল ইসলাম, শাহাদাত হোসেন, মাহবুবুর রহমান, নববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যা অবিলম্বে বন্ধ করা হোক। বিশ্ববাসীর কাছে আবেদন জানাই, ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। বাংলাদেশের সকল মুসলিম ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের সকল পণ্য বয়কট করার আহ্বান জানান।

তারা আরো বলেন, ইসরায়েলের বর্বরোচিত হামলায় শিশুদের হত্যার দৃশ্যে আমাদের সন্তানের মুখ আমরা দেখতে পাই। যা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ আমাদের হৃদয়কেও ক্ষতবিক্ষত করে যাচ্ছে। সেই তাড়না থেকে রাস্তায় প্রতিবাদ করতে এসেছি। অবিলম্বে এই গণহত্যা বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানান তারা।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories