আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● বিকাল ৩:৫১
সর্বশেষঃ

ফিলিস্তিনের উপর ইসরাইলী গনহত্যা বন্ধের দাবিতে শাহরাস্তি বেরনাইয়া বাজারে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ক্রমাগত ইসরায়েলি গনহত্যার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার ও ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে গতকাল মঙ্গলবার বেরনাইয়া বাজারে মুসলিম তাওহিদী জনতার উদ্যোগে সহস্রাধিক মানুষের এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মাসুম বিল্লাহ ফয়েজী, মাওলানা আবু সুফিয়ান, জনাব মোঃ রবিউল আলম রুবেল, জনাব মোঃ আবুল কাশেম, জনাব মোঃ শাহ আলম মাস্টার, জনাব মোঃ আবু তালেব মিয়াজী,বেরনাইয়া বাজার উন্নয়ন কমিটির সভাপতি শাহজালাল আহমেদ সেলিম, যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, সহ সকল শ্রেণী পেশার মানুষ।

মিছিলটি বেরনাইয়া উত্তর বাজার শাহ শরীফ জেনারেল হাসপাতাল থেকে শুরু করে পুরো বাজার প্রদক্ষিন করে বেরনাইয়া উত্তর বাজার জেনারেল হাসপাতালের সামনে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories