আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● বিকাল ৪:১৮
সর্বশেষঃ

মানবিক উদ্যোগে শাহরাস্তি পৌর জামায়াত — অসুস্থ আব্দুর রহিমের খোঁজখবর নিলেন নেতারা

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ডের অসুস্থ আব্দুর রহিমকে দেখতে গেছেন পৌরসভা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। আজ রবিবার রাতে তাঁরা আব্দুর রহিমের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, অফিস সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি আবু হানিফ, পৌরসভা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আখতার হোসেন শিহাব, যুব নেতা বেলায়েত ও মামুন হাওলাদার।

নেতৃবৃন্দ অসুস্থ আব্দুর রহিমের চিকিৎসা ও সার্বিক সহযোগিতার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণের পরামর্শ দেন। তাঁরা বলেন, ইসলামী সমাজে একে অপরের খোঁজ নেওয়া, বিপদে পাশে থাকা ও দোয়া করা আমাদের ঈমানি দায়িত্ব।

শেষে উপস্থিত সবাই আব্দুর রহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories