আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১২:১২
সর্বশেষঃ

মুদাফরগঞ্জ-চিতোষী বাজার সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য: মাগরিবের পর থেকেই বাড়তি ভাড়া আদায়, যাত্রী দুর্ভোগ চরমে

মুদাফরগঞ্জ থেকে চিতোষী বাজার সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশাচালকদের ভাড়াব্যবস্থায় দীর্ঘদিন ধরেই চরম অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলছে। বিশেষ করে মাগরিবের নামাজের পর থেকে রাত গভীর হওয়া পর্যন্ত ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে চালকদের বিরুদ্ধে।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, এই রুটে কোনো নির্ধারিত ভাড়ার তালিকা নেই। ফলে চালকরা যাত্রীদের কাছ থেকে নিজেদের খুশিমতো ভাড়া দাবি করে থাকেন। রাত যত বাড়ে, ভাড়াও তত বাড়তে থাকে। ‘লাইনের গাড়ি’ ছাড়া বিকল্প কোনো যানবাহন না থাকায় যাত্রীরা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

এই একচেটিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং নারী যাত্রীরা। অনেক সময় গন্তব্যে পৌঁছাতে না পারার কারণে পড়তে হয় নানা দুর্ভোগে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন বা সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

তাদের দাবি, দ্রুত এই রুটে নির্ধারিত ভাড়ার তালিকা প্রণয়ন, মনিটরিং ব্যবস্থার চালু এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সিএনজি ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories