আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ সোমবার ● ৬ই আশ্বিন, ১৪৩৩ ● ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৯ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১২:৪৬
সর্বশেষঃ

রায়শ্রী দক্ষিণে কালভার্ট প্রকল্পে অনিয়মের অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া হাজীবাড়ির সামনে বরাদ্দ থাকা সত্ত্বেও কালভার্ট নির্মাণ হয়নি বলে অভিযোগ উঠেছে। ২০২১–২২ অর্থবছরে ১ লাখ ৫০ হাজার টাকায় কালভার্ট নির্মাণের জন্য প্রকল্প অনুমোদন হয়। কাগজে-কলমে টেন্ডারের মাধ্যমে কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। স্থানীয়দের দাবি, প্রকল্পের টাকা তোলা হলেও কালভার্ট নির্মাণ হয়নি।

হাজীবাড়ির বাসিন্দা হাবিবুর রহমান কামাল জানান, তৎকালীন ইউপি চেয়ারম্যান হাজী আবু হানিফের মেয়াদ শেষে নতুন চেয়ারম্যান ডা. আবদুর রাজ্জাক দায়িত্ব গ্রহণ করেন। তিনি “রাজাকারের বাড়ি” আখ্যা দিয়ে কালভার্টটি নির্মাণে অস্বীকৃতি জানান, যদিও কামালের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। কামালের অভিযোগ, রাজনৈতিক বিদ্বেষ থেকে এ কাজ বন্ধ করে প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, “আমরা শুনেছিলাম কালভার্ট অনুমোদন হয়েছে, কিন্তু কেন হয়নি তা জানি না।” সাবেক চেয়ারম্যান আবু হানিফ জানান, তার দায়িত্বকালীন শেষ দিকে কালভার্টটি অনুমোদন দেওয়া হয়।

উপজেলা প্রকৌশলী সৌরভ দাস বলেন, প্রকল্পটি সম্ভবত ইউনিয়ন পরিষদের আওতাধীন, যা চেয়ারম্যানের মাধ্যমে টেন্ডার হয়। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য স্থানীয় চেয়ারম্যান দিতে পারবেন।

বর্তমান চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, নির্বাচিত হওয়ার পর প্রকল্পের কথা শুনেছিলেন, তবে পরে সেটি বাতিল করে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তবে কোন ওয়ার্ডে কাজটি হয়েছে, তা তিনি দেখাতে পারেননি।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories