আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৫ই আশ্বিন, ১৪৩৩ ● ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১২:৫৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৩ জন গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে সাইবার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার অভিযোগে জুয়া প্রতিরোধ আইনে তিন যুবককে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

রোববার (১৬ আগস্ট ২০২৬) শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর সাকিনে শাহ আলম মেম্বারের বাড়ির পূর্ব পাশে ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সোনাপুর (দিঘীর পাড়) এলাকার সোহেল মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২০), সোনাপুর (মসজিদ বাড়ি) এলাকার আনোয়ার হোসেনের ছেলে সামীম (৩০) এবং সোনাপুর (চৌকিদার বাড়ি) এলাকার বিল্লাল হোসেনের ছেলে পারভেজ হোসেন শুভ (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের সহায়তায় এসআই (নিঃ) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় সাইবার অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলা অবস্থায় ওই তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-২১, তারিখ ১৭ আগস্ট ২০২৬; জিআর নং-২৬৪, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পরে গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories