আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● দুপুর ১২:৪৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধে রাত ১১টায় তাৎক্ষণিক আনন্দ মিছিল

বিশেষ প্রতিনিধি:

দেশের রাজনৈতিক অঙ্গনে যুগান্তকারী সিদ্ধান্তের অংশ হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর শাহরাস্তিতে রাত ১১টায় তাৎক্ষণিকভাবে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি মেহের কালীবাড়ি থেকে শুরু হয়ে ঠাকুর বাজার হয়ে আমানিয়া হোটেলের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা আক্তার হোসেন শিহাব ও আব্দুর রহমান আরজু।

আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা দেশবিরোধী ও দুর্নীতিবাজ রাজনীতির অবসানে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, দেশে সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার জন্য এ ধরনের পদক্ষেপ যুগান্তকারী ভূমিকা রাখবে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, শাহরাস্তিবাসী সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সেই চেতনারই প্রতিফলন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories