আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● দুপুর ১২:১৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

আক্তার হোসেন শিহাব:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকালে উপজেলার দৈকামতা এলাকায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, সকাল ৯টার দিকে থানার একটি টিম দৈকামতা বাজারের জনির ব্যবসা প্রতিষ্ঠানে যায় এবং কিছুক্ষণ কথা বলার পর তাকে নিয়ে যায়। পরে গ্রেপ্তারের বিষয়টি নিজেই নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেন আবু তাহের জনি।

তবে ঠিক কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও জানান, তারা থানায় যোগাযোগ করেছেন, কিন্তু নির্দিষ্ট কোনো মামলা বা অভিযোগের তথ্য জানতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের জনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ–এর স্থানীয় একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট নেতাকর্মীদের ওপর নজরদারি জোরদার করেছে। ধারণা করা হচ্ছে, সেই প্রেক্ষিতেই তাকে আটক করা হয়ে থাকতে পারে।

হঠাৎ তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories