আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১১:১৬
সর্বশেষঃ

শাহরাস্তিতে তাঁতী লীগ নেতা ইকবাল হোসেন ষষ্ঠী গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় তাঁতী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন ষষ্ঠী (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের দাবি, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম(বার) এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শোরশাক বাজার এলাকা থেকে ইকবালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় ২০২৪ সালের ১২ নভেম্বর দায়ের করা একটি মামলার (এফআইআর নং-৯, জি আর নং-১৪৬) অভিযোগ রয়েছে। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা (১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৪২৭/২৮৩) ও বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৬ ধারা যুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর ইকবালকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ইকবাল রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তাঁদের দাবি, স্থানীয় এক সংঘর্ষের সময় মবের হাতে পড়ে দীর্ঘসময় নির্যাতনের পর তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে মিথ্যা মামলায় জড়ানো হয়। তারা এ গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতে দায়ের করা নিয়মিত মামলা রয়েছে। আইন অনুযায়ী তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories