আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● সন্ধ্যা ৭:২৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) দিবাগত রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর নির্দেশে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দাদিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় শাহরাস্তি মডেল থানার মামলা নং-০৯, তারিখ ১১ অক্টোবর ২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০ ধারা অনুযায়ী অভিযুক্ত আসামি মো. আরমান হোসেন (২০)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরমান হোসেন দাদিয়াপাড়া (হায়দার বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতা আবুল কালাম ও মাতা কাজল আক্তার। পুলিশ সূত্রে জানা গেছে, আসামিকে সোমবার সকালে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, আরমান স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল এবং এলাকায় নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে পুলিশ বিষয়টি যাচাই করছে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) বলেন, “আইনের আওতার বাইরে কেউ নয়। নারী ও শিশু নির্যাতনসহ সকল অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories