আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:১৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা

‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে পূবালী ব্যাংক পিএলসি শাহরাস্তি উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) শাহরাস্তি সদর দক্ষিণ কালিবাড়ির হাজী মহিন উদ্দিন টাওয়ারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ধূর্যতি প্রসাদ ভট্টাচার্য, শাহরাস্তির আলতাফ অটো ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সাইফুল ইসলাম মিনার, আজগর হোসেন মোল্লা ও আব্দুল আউয়াল।

সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান মাসরুর হাসান ভূঁইয়া। সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসি শাহরাস্তি উপশাখার ম্যানেজার কাউছার আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পূবালী ব্যাংক পিএলসি শাহরাস্তি উপশাখার ডেপুটি জুনিয়র অফিসার মো. মনিরুল ইসলাম।

মতবিনিময় সভায় ব্যাংকের কর্মকর্তারা ক্যাশলেস লেনদেনের সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা, নিরাপদ লেনদেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে উপস্থিত গ্রাহক ও ব্যবসায়ীদের অবহিত করেন।

বক্তারা বলেন, ক্যাশলেস সমাজ গড়ে তোলা শুধু ব্যাংকের দায়িত্ব নয়; এটি ব্যবসায়ী, গ্রাহকসহ সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব। প্রযুক্তির অগ্রগতির ফলে এখন মোবাইলের মাধ্যমে ঘরে বসেই সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা ব্যাংকিং লেনদেন করা সম্ভব।

তারা আরও বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তাই ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে সবাইকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তারা।

সভায় পূবালী ব্যাংক পিএলসি শাহরাস্তি উপশাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় গ্রাহকরা ব্যাংকের সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন।

মতবিনিময় সভা শেষে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শাহরাস্তি সদর কালিবাড়ি দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে নিজমেহার মডেল স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

পরে নিজমেহার মডেল স্কুল মাঠে পূবালী ব্যাংক পিএলসির ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমের অংশ হিসেবে একটি অস্থায়ী আগামী ৩ দিনের জন্য বুথ স্থাপন করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories