আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:৫০
সর্বশেষঃ

শাহরাস্তিতে মোবাইল কোর্ট পরিচালনা: ৫,৫০০ টাকা জরিমানা

মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি, চাঁদপুর মহোদয়ের নির্দেশনায় আজ শাহরাস্তি উপজেলার মেহের স্টেশন এলাকায় সড়ক ও পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং কাগজপত্রবিহীন হাইড্রোলিক গাড়ি চালানোর অপরাধে মোট তিনটি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের নিকট থেকে মোট ৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রদ্ধেয় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার, শাহরাস্তি, চাঁদপুর। অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ।

নিরাপদ সড়ক নিশ্চিতে প্রশাসনের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories