আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৫ই আশ্বিন, ১৪৩৩ ● ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১২:৫৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে যৌথবাহিনীর অভিযান,অস্ত্রসহ দুস্কৃতিকারী আটক।

শুক্রবার (১৩ জুন ২০২৫) দুপুরে শাহরাস্তি থানা পুলিশ ও হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে উপজেলার একটি স্থানে অভিযান চালিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ শিহাব (২৪) নামের ওই দুস্কৃতিকারীকে আটক করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে একটি কুড়াল, একটি লাঠি ও একটি নকল ডাল্টার উদ্ধার করা হয়। অভিযানে অংশগ্রহণকারী বাহিনীর সদস্যরা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি এলাকার কিশোর গ্যাং সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসদৃশ বস্তুসহ গ্রেপ্তারকৃতকে শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথবাহিনীর নেতৃত্বে সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে একাধিক অপরাধীকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য জব্দ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, চাঁদপুর জেলাকে অপরাধমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories