আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩০শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১১:১২
সর্বশেষঃ

শাহরাস্তিতে শবে বরাতের রাতে মসজিদে হাতাহাতি আহত ৩, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দেহেলা পূর্ব পাড়া জামে মসজিদে শবে বরাতের রাতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সম্পর্কের নানা–নাতিসহ অন্তত তিনজন আহত হন।

ঘটনার পরপরই শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান রাতেই মসজিদে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সেনাবাহিনী ও বিজিবির টিম ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আহতদের মধ্যে মো. খোকন (পিতা নূর মোহাম্মদ) রাত ১২টা ৪০ মিনিটে মসজিদ থেকে আহত অবস্থায় হাসপাতালে পৌঁছান। পরে রাত ১২টা ৫৭ মিনিটে ফারুক হোসেন (পিতা মৃত জাফর আলী) হাসপাতালে আসেন। দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুপর্ণা সরকার বলেন, আহতরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন।

স্থানীয় লোকজন বলেন, নানা ফারুক হোসেন তার ভাতিজাকে নাতী শাকিলের সাথে চলতে নিষেধ করার বিষয় নিয়ে তর্কে জড়ান দেহেলা গ্রামের সম্পর্কে নানা ফারুক হোসেন ও নাতি শাকিল।কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় বিষয়টি। ঝগড়া থামাতে গিয়ে আহত হয় মোঃ খোকন।এতে নানা ফারুক হোসেনের পাশাপাশি নাতি শাকিলও আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সংবাদ প্রকাশের সময় পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে শাহরাস্তি থানা।বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করছেন এলাকাবাসী।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories