আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:৩২
সর্বশেষঃ

শাহরাস্তিতে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনী–পুলিশ–বিজিবির যৌথ মহড়া

মোঃ সাইফুদ্দীন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে শাহরাস্তি উপজেলায় যৌথ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ০২ ফেব্রুয়ারি শাহরাস্তি উপজেলার পৌরসভা এলাকা ছাড়াও সূচীপাড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন, চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়ন এবং মেহের উত্তর ও দক্ষিণ ইউনিয়নে এ যৌথ মহড়া পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসা জনাব নাজিয়া হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মহড়ায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহড়ার মাধ্যমে সাধারণ ভোটারদের মাঝে আস্থা ফিরিয়ে আনা এবং নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বার্তা দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আইনবহির্ভূত কর্মকাণ্ড যেন না ঘটে, সে লক্ষ্যে এ ধরনের টহল ও মহড়া অব্যাহত থাকবে।

স্থানীয় সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যৌথ বাহিনীর দৃশ্যমান উপস্থিতি নির্বাচনী পরিবেশকে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories