আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:১৭
সর্বশেষঃ

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৪ আসামি গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার দেবীপুর (মুন্সি বাড়ী) এলাকার কামরুল হাসানের ছেলে মেহেরাজ হোসেন অপু (২২), বানিয়াচৌ (চৌকিদার বাড়ী) এলাকার সিরাজুল ইসলামের ছেলে শুভ আহমেদ (২৩), পাথৈর (ইব্রাহীম হাজী বাড়ী) এলাকার মো. জামাল মিয়ার ছেলে মহিন উদ্দিন (৩০) এবং নাইনগর (নিয়াজের বাড়ী) এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৬, তারিখ ১৫ আগস্ট ২০২৬; জিআর নং-২৫৯; সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।

গ্রেফতারের পর আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories