আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৬:৩৩
সর্বশেষঃ

শাহরাস্তিতে সাইবার অ্যাপসে জুয়া খেলার অভিযোগে একজনকে গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে সাইবার অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে জুয়া খেলার অভিযোগে আব্দুল্লাহ আল ফারাবি (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর সাকিন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শমসেদ হোসেন, এএসআই (নিঃ) মাহফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাহরাস্তি মাজারের পূর্ব পাশে মিয়া বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে সাইবার অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে জুয়া খেলার সময় আব্দুল্লাহ আল ফারাবিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল ফারাবি শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজমেহার (মন্দির গেইট) এলাকার তারিকাল আজাদের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৩৬, তারিখ ২৭ আগস্ট ২০২৬, জিআর নং-২৭৯, তারিখ ২৭ আগস্ট ২০২৬; জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories