আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ১০:০১
সর্বশেষঃ

শাহরাস্তিতে ১৬ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা: ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :


শাহরাস্তি পৌরসভায় ১৬ বছর বয়সী এক কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে এলে কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত দুলাল হোসেনকে রোববার সন্ধ্যায় আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সকালে কিশোরীর মা তাকে বাসায় রেখে কাজে বের হন। এ সুযোগে প্রতিবেশী দুলাল হোসেন বাসায় ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি ভয় ও লজ্জার কারণে বিষয়টি গোপন রাখে। কয়েক মাস পর তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে পরিবার তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তখন সে পুরো ঘটনা প্রকাশ করে।

পরিবারের পক্ষ থেকে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ভূঁইয়া বলেন,
“ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।”

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ দেখা দিয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories