আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ৪ঠা আশ্বিন, ১৪৩৩ ● ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ৯:২৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে ৩ পিস ইয়াবাসহ আউয়াল হোসেনকে গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আউয়াল হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হোসেনপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম ও এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযানে দায়িত্ব পালনকালে হোসেনপুর বাজারের হাসেম কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় আউয়াল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আউয়াল হোসেন হোসেনপুর (স্বর্ণকার বাড়ি) এলাকার খুরশীদ আলমের ছেলে।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় এফআইআর নং-৮, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২৯১ মূলে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories