আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ৪ঠা আশ্বিন, ১৪৩৩ ● ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ৯:২৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে ৭ পিস ইয়াবাসহ মেহেদী হাসান’কে গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি থানাধীন কালিয়াপাড়া থেকে কচুয়াগামী দেবীপুর রাস্তার মাথায় বিল্লালের সবজি দোকানের বিপরীত পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাহবুবুল আলম ও এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশ মেহেদী হাসানকে আটক করে। পরে তার হেফাজত থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দেবীপুর খন্দকার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। তার মায়ের নাম নুরুন নাহার।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় মেহেদী হাসানের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-৬, তারিখ- ৩ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২৮৯, তারিখ- ৩ সেপ্টেম্বর ২০২৬।

গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories