আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ৮:৫৬
সর্বশেষঃ

শাহরাস্তির কৃতী সন্তান মাহফুজুর রহমান পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ পুরস্কার

দক্ষতা, সাহসিকতা ও জনকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ১৫ সদস্যকে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। এই তালিকায় জায়গা করে নিয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আহমদ নগর পাটোয়ারী বাড়ির কৃতী সন্তান কনস্টেবল মাহফুজুর রহমান।

মাতামুহুরী তদন্ত কেন্দ্রে কর্মরত এই পুলিশ সদস্য চকরিয়ার আলোচিত এক ডাকাতি ও গণধর্ষণ মামলায় ভিকটিম উদ্ধার থেকে শুরু করে দ্রুত অভিযান চালিয়ে ৭ আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর চেষ্টার ফলেই আইনের আওতায় আনা সম্ভব হয় জড়িতদের—যাদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেন।

শাহরাস্তির মাটি এখন গর্বিত—কারণ পুলিশের এই সাহসী সদস্য তার পেশাগত দায়িত্ব পালনে যে নিষ্ঠা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, তা জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। পুরস্কার গ্রহণের সময় মাহফুজুর রহমান তাঁর সহকর্মী এবং উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শাহরাস্তি উপজেলার বাসিন্দারা মাহফুজুর রহমানের এই সাফল্যকে উপজেলার জন্য এক অনন্য গৌরব হিসেবে অভিহিত করেছেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, তাঁর এ অর্জন আগামী দিনে এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এই স্বীকৃতি পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ মনোবল বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories