আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:৩৩
সর্বশেষঃ

শাহরাস্তির চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়নে ছাতা প্রতীকের পক্ষে ড. নেয়ামুল বশিরের দিনব্যাপী গণসংযোগ

মোঃ সাইফুদ্দীন:

চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) আসনে ১০ দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. নেয়ামুল বশির বলেছেন, “চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফভিত্তিক শাসন প্রতিষ্ঠার সময় এখনই। এই পরিবর্তনের প্রতীক ছাতা—এটাকেই জয়ী করতে হবে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং ছাতা প্রতীকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন।

ড. নেয়ামুল বশির বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতির রাজনীতির শিকার। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটে নৈতিক ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তিনি নারী-শিশুসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

গণসংযোগকালে তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাত সংস্কারের কথা তুলে ধরে বলেন, মানসম্মত চিকিৎসা ও শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সহায়তা কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দেন।

নির্বাচন প্রসঙ্গে ড. নেয়ামুল বশির বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় কোনো আপস হবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই ১০ দলীয় জোটের অঙ্গীকার।

তিনি আরও বলেন, দেশের শাসন দেশের মানুষের হাতেই থাকবে। কোনো বিদেশি প্রভাব বা বিভাজনমূলক রাজনীতি বরদাস্ত করা হবে না। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি ছাতা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ কালে শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, চিতোষী পূর্ব ইউনিয়নের আমির আমিনুল হক, নায়েবে আমির আবু নাঈম মাছুম বিল্লাহ, চিতোষী পশ্চিম ইউনিয়নের আমির মাওলানা মাকবুল হোসাইন, সেক্রেটারি মাস্টার তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories