শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজে অধ্যয়নরত ছাত্রদের নিয়ে ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
ডেস্ক রিপোর্ট
শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজে অধ্যয়নরত ছাত্রদের নিয়ে ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) মেহের ডিগ্রি কলেজে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা শিবিরের সভাপতি ইব্রাহিম খলীল
শাহরাস্তি পৌরসভার শিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাবের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহেদ আলী তাহমিদের সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ও শহর শিবিরের সাবেক সভাপতি এডভোকেট কাউছার আলম, শাহরাস্তি পৌর জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, চাঁদপুর জেলা শিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম, চাঁদপুর জেলা শিবিরের সাবেক অফিস সম্পাদক আল আমিন হোসেন, শাহরাস্তি পৌরসভা শিবিরের সাবেক সভাপতি আবু হানিফ, শাহরাস্তি উত্তর শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি আল আমিন ও শাহরাস্তি পৌরসভা শিবিরের সেক্রেটারি শাহিদ আলী তাহমীদ, মেহের ডিগ্রি কলেজ শিবিরের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রমুখ
এই আয়োজনে উপস্থিত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন কলেজ শিক্ষার্থীরা।