আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:৪৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে ছাত্রশিবিরের পক্ষ থেকে এসএসসি ও দাখিলে এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা

শাহরাস্তিতে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে যাওয়া এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এই মেধাবী সন্তানদের, যাদের সাফল্যে আলোকিত হয়েছে পুরো এলাকা। শুধু ফলাফলের জন্য নয়, ছাত্রশিবির এই সংবর্ধনার মাধ্যমে স্বপ্ন দেখিয়েছে — আদর্শ মানুষ গড়ার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক নতুন প্রজন্মের।

এই হৃদয়ছোঁয়া উদ্যোগে অংশ নেন ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন শাহরাস্তি উত্তর আদর্শ থানা শাখার সভাপতি সাইফুল ইসলাম, শাহরাস্তি দক্ষিণ থানা শাখার সভাপতি কাউসার আলম, দায়িত্বশীল আল-আমিন হোসেন, শাহেদ আলী, তাহমীদ, শাআদ আহমেদ, ইরফান হোসেন, আব্দুল্লাহ আল নোমান ও আব্দুর রহমান সাদিপ প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, “এই কৃতিদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তারা শুধু ফলাফলের নয়, আদর্শ ও পরিশ্রমের প্রতিচ্ছবি।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories