শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ০৩ জন আসামী গ্রেফতার
মোঃ সাইফুদ্দীন:
শাহরাস্তি থানা পুলিশের পৃথক অভিযানে ০২ জন সিআর সাজাপ্রাপ্ত ও ০১ জন সিআর পরোয়ানাভুক্তসহ মোট ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় শুক্রবার (২৪ অক্টোবর) এএসআই (নিঃ) মনিরুল হক ও সুমন চন্দ্র মোদক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজা সিআর নং-২০১/২২ মামলার ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী
মোঃ জহির হোসেন (পিতা- মোঃ জিগির মিয়া, সাং- ঘোড়া ময়দান, ডাকঘর- সূচিপাড়া, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর) এবং সিআর-১২৫৭/২৪ (ঢাকা কেরানীগঞ্জ) মামলার পরোয়ানাভুক্ত আসামী
মোঃ সাগর হোসেন (পিতা- আনোয়ার হোসেন, মাতা- হনুফা বেগম, সাং- ধোপল্লা, ডাকঘর- ওয়ারুক, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর)-কে গ্রেফতার করে।
অন্যদিকে, এসআই (নিঃ) আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজা সিআর নং-১৭৯/২৩ মামলার ০১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী
মোঃ রেজাউল করিম পাটওয়ারী (পিতা- মৃত শরবত আলী, মাতা- ফাতেমা, সাং- খিলা, পোঃ বেরনাইয়া বাজার ৩৬২০, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)।