আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● ভোর ৫:৩২
সর্বশেষঃ

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৩৩ পিচ ইয়াবা সহ ২ জন আটক

শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১ জুলাই ৪ ঘটিকার সময় শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম(বার) দিক-নির্দেশনায় এসআই(নিঃ) আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন নোয়াগাঁও সাকিনের জামতলা পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী আকাশ মজুমদার(২৬), পিতা- মৃত মন্টু মজুমদার, মাতা-বিউটি মজুমদার, সাং- নিজ মেহের(মজুমদার বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে ০৩(তিন) পিচ ইয়াবাসহ আটক করে।

পরবর্তীতে তাহার দেওয়া তথ্য মতে শাহরাস্তি থানাধীন বিশাড়া সাকিনের নোয়াগাঁও রোড মুন্সি বাড়ীর পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মোঃ মোজাম্মেল হোসেন লিমন(৪১), পিতা-মৃত ছফি উল্লাহ, মাতা-মৃত সুফিয়া বেগম, সাং-বিশাড়া(মুন্সি বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে ৩০(ত্রিশ) পিচ ইয়াবাসহ আটক করেন।

গ্রেফতারকৃত আসামীদের নিয়া থানায় আসিয়া এজাহার দাখিল করিলে আসামীদের বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১, তারিখ- ০১ জুলাই, ২০২৫; জি আর নং-১০৭, তারিখ- ০১ জুলাই, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে স্বল্প মূল্যে ইয়াবা(মাদকদ্রব্য) ক্রয় করিয়া বিভিন্ন স্পটে বেশি দামে বিক্রি করিয়া যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়া যাইতেছে। গ্রেফতারকৃত আসামীদেরকে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালে গ্রেফতার করা হয়।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক-নির্দেশনায় শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল বাসার পিপিএম(বার) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories