আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:১৮
সর্বশেষঃ

শাহরাস্তি থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জন গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ আগস্ট ২০২৬ তারিখে শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই মো. আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্সসহ। এ সময় রফিক কবিরাজের পুকুরের দক্ষিণ-পূর্ব কোণে কাঁচা রাস্তার ওপর থেকে আনোয়ার হোসেন সোহাগ (২৯)-কে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে, একই দিনে পশ্চিম চিতোষী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. ইমান হোসেন (২৮) ও মো. রিয়াদ হোসেন (২৬) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই আইয়ুব খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।

এছাড়া পূর্ব চিতোষী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদরা এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ মোহাম্মদ শিহাব (২৫)-কে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় এএসআই আজাদ হোসেন ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ইয়াবাসহ গ্রেফতার আনোয়ার হোসেন সোহাগের বিরুদ্ধে এফআইআর নং-১৮, দুই ইয়াবা কারবারির বিরুদ্ধে এফআইআর নং-১৯ এবং গাঁজাসহ গ্রেফতার শিহাবের বিরুদ্ধে এফআইআর নং-২০ দায়ের করা হয়।

গ্রেফতারকৃত চার আসামিকে ১৭ আগস্ট ২০২৬ তারিখে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের সহযোগিতায় পৃথক এসব মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories