আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● দুপুর ২:১৭
সর্বশেষঃ

শাহরাস্তি পৌরসভার খাল পরিষ্কার অভিযানের ৭ম দিনের কার্যক্রম সম্পন্ন

শাহরাস্তি পৌরসভার উদ্যোগে চলমান খাল বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের ৭ম দিনের কার্যক্রম মঙ্গলবার সফলভাবে সম্পন্ন হয়েছে। শহরের পরিবেশ উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকেই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা খালের জমে থাকা প্লাস্টিক, পলিথিন, গৃহস্থালি বর্জ্যসহ নানা ধরনের আবর্জনা অপসারণে কাজ করেন। এর ফলে খালের পানিপ্রবাহ অনেকটাই স্বাভাবিক হয় এবং দুর্গন্ধ হ্রাস পায়।

পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নিগার সুলতানা। তিনি বলেন, “পরিচ্ছন্ন শহর গড়তে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। শহরের পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব।”

পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে চালানো হবে এবং এটি একটি ধারাবাহিক উদ্যোগ হিসেবে অব্যাহত থাকবে।

পৌরবাসীর অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories