আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● রাত ১০:৫৭
সর্বশেষঃ

শাহরাস্তি পৌরসভা যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে শহীদ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রবিবার, ৬ জুলাই, চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভা যুব ও ক্রীড়া সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ❝শহীদ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৫❞। টুর্নামেন্টের আয়োজন ও কার্যক্রম পরিচালনায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সংসদের সভাপতি জিহাদুল ইসলাম শামীম।

এই টুর্নামেন্টে শাহরাস্তি পৌরসভার যুব বিভাগের ৪টি দল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২টি দলসহ মোট ৬টি দল অংশগ্রহণ করে। খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট।

উক্ত খেলাটি উদ্ভোদন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি পৌরসভার আমির হযরত মাওলানা জাহাঙ্গীর আলম

উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পৌরসভা ১১নং ওয়ার্ডের দল আন নূর ইসলামিয়া পাঠাগার এবং রানারআপ হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহরাস্তি দক্ষিণ শাখা

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি পৌরসভার আমির হযরত মাওলানা জাহাঙ্গীর আলম। এছাড়া ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার কর্ম পরিষদ সদস্য মোঃ শাহ আলম ভূইয়া

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সকল আন্দোলন এ সফল হয়েছে যুবকদের কারনে। ১৯৭১ সালে যেমন যুবকদের ভূমিকা ছিল ঠিক তেমনি এই ২৪ এর আন্দোলনে ও যুবকদের ভূমিকা ছিল অপরিসীম। তাই যুবকদের এই আয়োজনকে তিনি স্বাগত জানান। তিনি বলেন, আগামী দিনে ও শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদ যাতে এই ধরনের আয়োজন করেন।

এই আয়োজনের মাধ্যমে যুব সমাজের মধ্যে খেলাধুলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করা হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories