আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ২:৩৬
সর্বশেষঃ

শাহারাস্তিতে নবাগত ইউএনও নাজিয়া হোসেনের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেনের সাথে শাহারাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় নবাগত ইউএনও নাজিয়া হোসেন বলেন,
“শাহারাস্তির সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহায়তা করবেন। সাংবাদিকদের সহযোগিতায় দুর্নীতি, অনিয়ম ও সামাজিক সমস্যা রোধে আমরা আরও কার্যকর পদক্ষেপ নিতে পারব।”

প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন,
“আপনার দক্ষ নেতৃত্বে শাহারাস্তি আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমরা সাংবাদিক সমাজ প্রশাসনের উন্নয়নমূলক কাজগুলো প্রচারে পাশে থাকব।”

সভা শেষে ইউএনও নাজিয়া হোসেন সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories