আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:৩৩
সর্বশেষঃ

শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও কৃষিখাতে উন্নয়নই আমার প্রধান লক্ষ্য: ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক

শাহরাস্তির রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে বিএনপি প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকের পথসভাকে ঘিরে বুধবার ২৮ জানুয়ারি শাহরাস্তির রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা চলা এই গণসংযোগ ও পথসভায় বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

রায়শ্রী বাজার, রশিদপুর, উল্ল্যাশ্বর, খিলা, নাহারা, হাটপাড় ও বেরনাইয়া এলাকাজুড়ে অনুষ্ঠিত পথসভাগুলোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ও আগ্রহ স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক বলেন,
“এই জনপদ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত। একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হলে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও কৃষিখাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

দিনব্যাপী এই নির্বাচনী কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রার্থীর সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেন।

স্থানীয়দের মতে, প্রার্থীর শান্তিপূর্ণ ও সংযত প্রচারণা এলাকায় একটি ইতিবাচক নির্বাচনী পরিবেশ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই পথসভা আসন্ন নির্বাচনের মাঠে নতুন গতি যোগ করেছে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে বিএনপি প্রার্থী শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories