আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● দুপুর ১২:৪৭
সর্বশেষঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার! আইনশৃঙ্খলা বাহিনীর নতুন সতর্কতা

নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ বা এর পক্ষে কোনো বক্তব্য দিলেই গ্রেপ্তারের শঙ্কা—এমন বার্তা এখন ভাইরাল বিভিন্ন মাধ্যমে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন হিসেবে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’-এর পক্ষে প্রচার চালানো বা উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে সামাজিক মাধ্যমে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এক সতর্কবার্তায় বলা হয়েছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের পক্ষে কথা বললেই তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।”

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে সরকারের বিরুদ্ধাচরণ ও নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রচারে যুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হতে পারে। এমনকি ভিডিও, অডিও বা মেসেজ শেয়ার করলেও আইনের আওতায় আসার ঝুঁকি রয়েছে।

আইনজীবীরা বলছেন, সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠনের পক্ষে কেউ প্রকাশ্যে বা প্রচারে অংশ নিলে সেটি ডিজিটাল নিরাপত্তা আইন, সন্ত্রাসবিরোধী আইন বা দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সমাজে বিভ্রান্তি ছড়ানো, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও উগ্রবাদী মনোভাব তৈরি করতে এসব অনলাইন তৎপরতা বড় ধরনের হুমকি তৈরি করছে। এ কারণে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সামাজিক মাধ্যমে কড়া নজরদারি চালাচ্ছে।

সাধারণ জনগণকে সতর্ক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে—“নিষিদ্ধ সংগঠন থেকে দূরে থাকুন, দেশের আইন মেনে চলুন।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories